Monday, May 18, 2026

বামেদের ১২ ঘণ্টার হরতালে মিশ্র সাড়া উত্তরবঙ্গে

Date:

Share post:

সিপিএম এবং কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার বনধে মিশ্র সাড়া পড়ল মালদা জেলায়। শুক্রবার সকাল থেকেই যান চলাচল ছিল স্বাভাবিক। তবে চোখে পড়েনি বেসরকারি বাস। এদিকে ধর্মঘট সফল করতে সকাল থেকেই শহরের রাজপথে মিছিল করে বামেরা। রথবাড়ি, ফোয়ারা মোড়-সহ একাধিক রাস্তায় বনধের সমর্থনে মিছিলে হাঁটেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বনধ সফল করতে রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করা হয় কিছুক্ষণের জন্য। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, বৃহস্পতিবার নবান্ন অভিযানে তাদের কর্মীদের ওপর নির্মম ভাবে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন বাম কর্মী-সমর্থক গুরুতর ভাবে আহত হয়েছে। এরই প্রতিবাদে আজ তারা রাজপথে।

অন্যদিকে বনধের জেরে কোচবিহারের জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে যায়। শুক্রবার সকাল থেকে কোচবিহারের নানা এলাকায় বাম সমর্থকেরা রাস্তায় নেমে পড়েন। কেশব রোডে টায়ারে আগুন ধরিয়ে রাস্তায় ফেলে বিক্ষোভ বনধ সমর্থকদের। বনধ ঘিরে থমথমে কোচবিহার। সরকারি বাস চলছে। তবে বেসরকারি বাসের দেখা নেই

Advt

 

 

 

 

 

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...