Saturday, March 14, 2026

‘হাগ ডে’-তে ভালোবাসায় ভরা মূহুর্তের ছবি শেয়ার করলেন সঞ্জয় গৃহিনী

Date:

Share post:

১৩ বছর ধরে ঘর করছেন ‘মুন্নাভাই’-য়ের সঙ্গে। সংসারের উত্থান-পতন তো রয়েইছে, কিন্তু তাঁর মধ্যেই রয়েছে টক-ঝাল-মিষ্টি প্রেম। তাই বিয়ের পর ১৩ বছরের বিবাহ বার্ষিকীতে না দেখা অনেক ছবি প্রকাশ্যে আনলেন সঞ্জয় গৃহিনী, মান্যতা দত্ত। সঞ্জয় দত্তের সঙ্গে ওই ছবিতে লাজুক- মিষ্টি- হাসিখুশি মান্যতাকে দেখা গেল এক অনন্য রূপে। তরুণ সঞ্জয় দত্তকেও ধরা গেল এক অন্যরূপে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মান্যতা ওই ছবি শেয়ার করার পরই তাঁদের অনুরাগীরা একের পর এক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন।

মান্যতা ১৩ বছরের বিবাহ বার্ষিকীতে পুরনো ছবি প্রকাশ্যেই আনেনি, ছবির সঙ্গে লিখেছেন রোমান্টিক নোটও। ছবি শেয়ার করে মান্যতা দত্ত জানান, আরও একটি বছর কেটে গেল। যেখানে একে অপরের অন্ধকারকে ঢেকে দিয়ে, আলোকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। হাতে হাত রেখে কেটে গেল আরও একটি বছর। এভাবেই তাঁরা জীবনের বাকি বছরগুলি কাটিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে সঞ্জয় দত্তর প্রতি ভালবাসার বার্তা শেয়ার করতেই তাঁর অনুরাগীদের পাশাপাশি শিল্পা শিরোদকরের মতো অভিনেত্রীরা তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন। এমনকি মান্যতা এবং সঞ্জয় দত্তকে শুভেচ্ছা জানান ত্রিশলা দত্ত।

প্রসঙ্গত, করোনার জেরে লকডাউনের সময় হঠাৎই ক্যানসারে আক্রান্ত হন বলিউডের ‘মুন্নাভাই’। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সঞ্জয় দত্তকে নিয়ে বিভিন্ন খবর উঠে আসে। ভারাক্রান্ত হয়ে ওঠে তাঁর অনুরাগীদের মন। শোনা যায় চিকিৎসার জন্য মুন্নাভাই বিদেশে যাবেন। প্রথমে জানা যায়, মার্কিন মুলুকে গিয়ে চিকিৎসা করাবেন সঞ্জু। পরে জানা যায়, করোনার জেরে মার্কিন মুলুকে নয়, সিঙ্গাপুরে যাবেন তিনি চিকিৎসার জন্য। যদিও পরে সবকিছু বাতিল হয়ে যায়। মুম্বইতেই শুরু হয় সঞ্জয় দত্তের ক্যানসারের চিকিৎসা।

আরও পড়ুন-টুইটার থেকে দলনেত্রীর ছবি সরিয়ে দিলেন দীনেশ, দলত্যাগ সময়ের অপেক্ষা

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...