Sunday, May 17, 2026

শুধু নারকেল খেয়ে ৩৩ দিন! নির্জন দ্বীপ থেকে বেঁচে ফিরলেন তিনজন

Date:

Share post:

শুধুমাত্র নারকেল খেয়ে কাটিয়েছেন ৩৩ দিন, এমনই তিন ব্যক্তিকে সম্প্রতি উদ্ধার করা হলো কিউবার (Cuba) একটি নির্জন দ্বীপ থেকে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এই তিনজন একটি নৌকাডুবির শিকার হয়েছিলেন। এরপর কোনও ক্রমে তারা সাঁতরে আসেন নিকটবর্তী একটি দ্বীপে। সে যাত্রায় রক্ষা পেলেও অবশ্য চিন্তা যাচ্ছিল না, তাদের বরং মাথায় ভিড় করেছিল একরাশ দুশ্চিন্তা। কারণ সেখানে ছিল না কোনও জনমানব, একেবারেই নির্জন সে দ্বীপ।

ফ্লোরিডা (Florida) ও কিউবার মধ্যবর্তী দ্বীপের নাম ‘অঙ্গুইলা কে’। সম্প্রতি তিনজনকে উদ্ধার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) উপকূলরক্ষীদের কপ্টার। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে ছিলেন দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের সঙ্গে কথা বলার পর জানতে পারা গিয়েছে যে এই ৩৩ দিন তারা কাটিয়েছেন শুধুমাত্র নারকেল খেয়ে। কয়েকটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এও জানা গিয়েছে যে জীবনধারণের জন্য তাদের খেতে হয়েছে শামুক, ইঁদুরের মাংসও। নিয়মিত টহল দেওয়ার সময় হঠাৎ-ই মার্কিন উপকূলরক্ষী রিলে বিচারের নজরে আসেন ওই ৩ জন।

এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না টহলকারী দল। প্রাথমিকভাবে আকাশ পথ থেকে তাদের দেওয়া হয় খাবার ও জলের বোতল। যোগাযোগের জন্য দেওয়া হয় রেডিও। উদ্ধারের পর জানা গিয়েছে তারা প্রত্যেকেই কিউবার বাসিন্দা। মাঝ সমুদ্রে নৌকাডুবি হয়ে তারা পৌঁছান ‘অঙ্গুইলা কে’ দ্বীপে। উদ্ধার করার পর তাদের ভর্তি করা হয়েছে ফ্লোরিডার হাসপাতালে। যদিও তারা কীভাবে এতোগুলো দিন বেঁচে রইলেন সেটাই এখন বিস্ময়।

আরও পড়ুন: ‘রাম বনাম দুর্গা’ প্রসঙ্গে বেফাঁস মন্তব্যে জড়ালেন দিলীপ, নিন্দায় রাজ্য রাজনীতি

Advt

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...