Tuesday, May 19, 2026

উত্তরাখণ্ড বিপর্যয়: তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার আরও ২ মৃতদেহ, নিখোঁজ শতাধিক

Date:

Share post:

উত্তরাখণ্ডের দুর্যোগে ক্ষতিগ্রস্থ তপোবন সুড়ঙ্গে আটকা পড়াদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী গত রবিবার থেকেই অভিযান চালাচ্ছে। রবিবার ভোরে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্যোগ-বিধ্বস্ত স্থান থেকে মোট ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ১৬৪ জন নিখোঁজ। এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তপোবন টানেলে আটকা পড়া লোকেরা অন্তর্ভুক্ত রয়েছে।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট স্বতি ভাদোরিয়া জানিয়েছেন, ভোরের দিকে টানেলের ভিতরে থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এনডিআরএফসহ অন্যান্য বাহিনী, সীমান্ত পুলিশ যৌথভাবে টানেলটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন-বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার তথ্য দিতে নারাজ চিন!

এনটিপিসির ৫২০ মেগাওয়াট তাপোবন-বিষ্ণুগাড জলবিদ্যুৎ প্রকল্পের এই সুরঙ্গটিতে বিপর্যয়ের সময় কাজ করছিলেন এমন ২৫-৩৫ জন আটকে রয়েছেন। রবিবার ভোররাতে পাওয়া দুটি মৃতদেহ ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে। যার মধ্যে একটি তেহরি জেলার নরেন্দ্রনগরের আলম সিং এবং দেরাদুনের কলসির অনিল।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। ধৌলিগঙ্গা এলাকায় রেনি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পও।

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...