Saturday, March 14, 2026

ভোটকর্মীরা ‘ফ্রন্টলাইন’ কর্মী, অগ্রাধিকারের ভিত্তিতে পাবেন কোভিড টিকা,ঘোষণা কমিশনের

Date:

Share post:

ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নির্বাচন কমিশনের৷

করোনার (corona) দাপট কিছুটা কমলেও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন৷
এখনও পুরোপুরি কোভিড- মুক্ত হয়নি ভারত। ভোট কর্মীদের (poll duty officers) জন্য তাই গুরুত্বপূর্ন পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন (election commission)।

দেশের চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা (sunil arora) বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যে সমস্ত অফিসার ডিউটিতে থাকবেন তাদের ‘ফ্রন্টলাইন’ কর্মী হিসাবে ঘোষণা করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের কোভিড -১৯ এর টিকা দেওয়া হবে।রাজনৈতিক দলগুলির প্রতিনিধি এবং সরকারের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন সুনীল অরোরা৷
এরপরই তিনি জানিয়েছেন, “নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আদেশ জারি করেছিল, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব অফিসারকে ‘ফ্রন্টলাইন’ কর্মী হিসাবে বিবেচনা করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।”

আরও পড়ুন:আব্বাসের দাবি, ৬৫- ৭০ আসন দিতে হবে, নতুন চাপে বাম-কং জোট

প্রসঙ্গত, কেরল, তামিলনাড়ু, পুডুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গে আগামী ২-৩ মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। চিফ ইলেকশন কমিশনার পাশাপাশি বলেছেন, “কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনা করে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজারে নামিয়ে আনা হবে এবং বাড়তি ভোটকেন্দ্রেরও ব্যবস্থা করা হবে। কেরলের সাম্প্রতিক কোভিড -পরিস্থিতি বিবেচনা করে
১৫,০০০ অতিরিক্ত বুথ থাকবে৷
কমিশনের তরফে বলা হয়েছে, অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। অফলাইনে মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র দু’জনকে অনুমতি দেওয়া হবে৷ মিছিল বা সমাবেশের জন্য মাত্র পাঁচটি গাড়ি অনুমতি পাবে।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...