Thursday, May 14, 2026

পার্শ্ব শিক্ষক ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি মুকুলের

Date:

Share post:

বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। সল্টেলেকে বিকাশভবনে সামনে ধর্নায় বসেছেন তাঁরা। ১০ দিন ধরে চলছে অনশনও। এবার পার্শ্বশিক্ষকদের দাবি আদায়ে উদ্যোগ নিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবিপূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

সর্বভারতীয় ভিত্তিতে বেতন কাঠামো, চাকরির স্থায়ীকরণ-সহ আরও একাধিক দাবিতে প্রায় দু’মাস ধরে সল্টলেকে বিকাশ ভবনের কাছে অবস্থানে বসেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একাংশ। দীর্ঘ বিক্ষোভের পরও রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের দাবি পুরণ করেনি বলে অভিযোগ। তাদের সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিবাচক ভূমিকা নিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন, তেমনই আরজি জানিয়েছেন মুকুল রায়। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায়। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনিও।

আরও পড়ুন- ফুয়াদ হালিমের পরামর্শেই মইদুলের চিকিৎসা? পুলিশি তদন্তে জেরার মুখে সিপিএম নেতা

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...