Monday, April 6, 2026

মিঠুনের বাড়িতে মোহন ভগবত, ‘আমাদের অন্তরের যোগ রয়েছে’ বললেন অভিনেতা

Date:

Share post:

রাজ্য বিধানসভা ভোটের আগে ফের চমকে দেওয়ার মতো খবর। অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়িতে হাজির আরএসএস (RSS) প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat)। মঙ্গলবার সকালে মিঠুনের মুম্বাইয়ের (Mumbai) বাড়িতে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান। মোহন ভাগবতকে অতিথি হিসেবে খুশি প্রকাশ করেছেন মিঠুন। “আমাদের আত্মিক যোগাযোগ রয়েছে”, বলেছেন বর্ষীয়ান অভিনেতা।

মিঠুন চক্রবর্তী সমস্ত জল্পনায় জল ঢালতে চাইলেও আদপে তা যে খুব একটা কার্যকরী হবে না তা বলাই বাহুল্য। কারণ রাজ্যে মিঠুন চক্রবর্তীর অগুনতি অনুগামী রয়েছেন। অন্যদিকে নির্বাচনের আগে এখনও কোনও ‘ভূমিপুত্র’কে চূড়ান্ত করতে পারেনি ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজনৈতিক মহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম বহুবার শোনা গেলেও তিনি এখনও নিশ্চিত নন। ফলে গেরুয়া শিবির বিকল্প কোনও পথের সন্ধানে থাকলে তা অবাক করার বিষয় নয়।

মিঠুনের সঙ্গে মোহন ভগবতের সাক্ষাৎ-এর ফলে উঠেছে বিজেপি যোগের জল্পনা। যদিও তা একেবারেই খারিজ করে দিয়েছেন তিনি। মিঠুন বলেছেন, “কোনওরকম গুজব ছড়াবেন না। এরকম কোনও কথাই হয়নি এখনও।” সাক্ষাৎ-এর পর প্রাক্তন সাংসদ জানিয়েছেন, “মোহন ভগবতের সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। লক্ষৌতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনই আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।”

রাজনীতিতে মিঠুন চক্রবর্তী অবশ্য একেবারে নতুন কেউ নন। তৃণমূল সরকারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বেশ কিছুটা সময়। সাংসদ হিসেবে গিয়েছেন রাজ্যসভায়। ২০১৬ সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে নিজেকে অব্যহতি দিয়েছিলেন। এরপর আর সেভাবে চর্চায় আসতে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে।

আরও পড়ুন: কর্তব্যরত পুলিশ কর্মীর উপর হামলা, ২৫০ জন অজ্ঞাতপরিচয় বাম কর্মীর বিরুদ্ধে FIR

Advt

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...