Wednesday, March 4, 2026

মোদির সফর চূড়ান্ত করতে মার্চের প্রথমে বাংলাদেশ যাচ্ছেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিষয়াবলি চূড়ান্ত করতে ঢাকায় আসছেন সে দেশের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। আগামী ৪ মার্চ বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শংকরের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য দুপক্ষ আলোচনা করছে। এ বিষয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হবে।’

 

আরও পড়ুন-স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন আরও তিন হাজার রোহিঙ্গা

নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই বিদেশ মন্ত্রী আলোচনা করবেন বলে জানান ওই কর্মকর্তা। মন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালে মন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন। গত মাসে বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের সময়ে জয়শংকরের ঢাকা সফরের বিষয়টি আলোচিত হয়। ওই সময়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতে সংসদের বাজেট অধিবেশন চলছে এবং সেটির বিরতির সময়ে তিনি ঢাকা সফর করবেন।

Advt

spot_img

Related articles

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...

গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক...

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...