Thursday, May 14, 2026

রাহুল গান্ধী ‘পরিযায়ী শ্রমিক’, কেন বলল বিজেপি?

Date:

Share post:

কংগ্রেস (congress) নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে (rahul gandhi) এবার ‘পরিযায়ী শ্রমিক’ (migrant worker) বলে কটাক্ষ করল বিজেপি (bjp)। লোকসভা নির্বাচনে রাহুলের কেরালা থেকে লড়াই করা নিয়েই পদ্ম শিবিরের এই আক্রমণ। মঙ্গলবার বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (prahlad joshi) বলেন, উত্তরপ্রদেশের আমেথির মানুষ গান্ধী পরিবারকে প্রত্যাখ্যান করেছেন। তাই পরিযায়ী শ্রমিকের মত রাহুল কেরালায় এসে সাংসদ হওয়ার জন্য আশ্রয় নিয়েছেন।

এদিন কেরালার শবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার ইস্যুতে কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধীকে ‘টার্গেট’ করে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী দাবি করেছেন, কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এই বিষয়ে দুটি ভিন্ন অবস্থান নিয়েছে। শবরিমালা নিয়ে সোনিয়া-পুত্রকে নিজের অবস্থান পরিষ্কার করার দাবি জানান তিনি। রাহুল গান্ধীকে আক্রমণ করে যোশী বলেন, কংগ্রেস নেতা নিজেই একজন ‘পরিযায়ী শ্রমিক’। তিনি আমেথি থেকে তিনবার নির্বাচিত হয়েও নিজের কেন্দ্রের উন্নয়নে কিছুই করেননি। আমেথির জনগণ তাঁকে প্রত্যাখ্যান করার পর রাহুল গান্ধী এখন কেরালায় এসে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন:আব্বাসের জন্য দরজা খোলা রেখে বাম-কংগ্রেস আসন রফা চূড়ান্ত

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...