Monday, May 11, 2026

২২শে ফের মুখোমুখি মোদি-মমতা, সাহাগঞ্জে পাল্টা সভা ৪৮ ঘণ্টার মধ্যেই

Date:

Share post:

বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। বাংলার ভোটের লড়াই জমজমাট। ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ডানলপের সাহাগঞ্জের মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী। ৪৮ ঘন্টার মধ্যে সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর তোলা প্রতিটি প্রশ্নের জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baneejee)।

কোনও অঘটন না ঘটলে ২২ ফেব্রুয়ারি ফের মুখোমুখি হতে চলেছেন মোদি-মমতা। উপলক্ষ্য দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন (Opening of Dakhshineeswar Metro)। মঞ্চে থাকবেন দুজনেই। ভোটের আগে উদ্বোধন করে বিজেপি ফয়দা নিতে চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একই মঞ্চে থাকায় একক কৃতিত্ব দাবি করার অসুবিধা রয়েছে। থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel) , বাবুল সুপ্রিয়রাও (Babul Supriyo)।

আরও পড়ুন-দিলীপের চা-চক্রে লাকি ড্র, তীব্র কটাক্ষ কুণালের

সেই উদ্বোধনের পরেই সাহাগঞ্জের ডানলপ মাঠে (Dunlop Sahagunj field) মোদির সভা। নিশ্চিতভাবে মাঠ উপচে পড়বে। আর তার পাল্টা সভায় সব রেকর্ড ভেঙে দিতে মরিয়ে তৃণমূল (TMC)। একুশের বিধানসভা ভোটে কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, তা বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি।

Advt

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...