Tuesday, June 2, 2026

ক্যাপিটল হিলে হামলার তদন্তে গঠিত হোক স্বাধীন কমিশন, চিঠি দিলেন পেলোসি

Date:

Share post:

এখনও টাটকা যুক্তরাষ্ট্রের (USA) কংগ্রেস ভবন ক্যাপিটল (Capitol) হিল-এ হামলার ঘটনা। যার প্রেক্ষিতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান দিলেন ন্যান্সি পেলোসি (Nancy Pelosi)। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সির দাবি, ঘটনার তদন্তে গঠন করা হোক স্বাধীন কমিশন। এই বিশেষ দলে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে যাতে যুক্ত না করা হয় সে ব্যাপারেও তিনি প্রস্তাব দিয়েছেন।

জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতাদের প্রস্তাব পত্র দিয়েছেন তিনি। ডেমোক্র্যাট (Democrat) বা রিপাবলিকান (Republican) আইনপ্রণেতারা যাতে কোনওভাবে তদন্তকে প্রভাবিত না করেন সে ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথাও প্রস্তাব পত্রে দেওয়া হয়েছে বলে খবর। যুক্তরাষ্ট্রর ক্যাপিটল হিলে হামলার প্রকৃত ঘটনা, হামলার কারণ ইত্যাদি বিষয়ে পূর্ণ তথ্য সংগ্রহের কাজে কমিশন নিয়োজিত থাকবে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তদন্তে কী উঠে আসছে সে ব্যাপারে সবাইকে অবগত করার জন্য প্রতিবেদন প্রকাশের জন্যও বলেছেন পেলোসি।

উল্লেখ্য, ৬ জানুয়ারি ক্ষমতার হস্তান্তর নিয়ে কংগ্রেসের অধিবেশন চলাকালীন নজিরবিহীন হামলা চলেছিল ক্যাপিটল হিলে। ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে উঠেছিল অভিযোগের আঙুল। ডেমোক্র্যাট সহকর্মীদের চিঠি দিয়ে পেলোসি জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্তের জন্য প্রয়োজনে বরাদ্দ করা হোক অতিরিক্ত অর্থ। অন্যদিকে নিজের দলেই ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেনেটে তাঁর বিরুদ্ধে বক্তব্য রাখা সাতজন তাঁর দলেরই।

আরও পড়ুন: ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি

Advt

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...