Tuesday, June 2, 2026

এক ম‍্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন কোহলি, চিন্তার ভাঁজ ভারতীয় দলে

Date:

Share post:

এক ম‍্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক ( india captain )বিরাট কোহলি( virat kohli)। এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। তবে কি এমন করলেন বিরাট, যার জন‍্য নির্বাসনের মুখে পড়তে হতে পারে তাঁকে?

ঘটনার সূত্রপাত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অক্সর প্যাটেলের ডেলিভারিতে অধিনায়ক জো রুটকে নট-আউট দেন আম্পায়ার নীতীন মেনন। রিভিউর সিদ্ধান্ত নেয় তখন ভারতীয় দল। কিন্তু সেখানেও অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হয়। এরপরই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার নিজের হতাশা প্রকাশ করতে থাকেন কোহলি। অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে কোহলির বাক্য বিনিময়ের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। সেখানে স্পষ্ট দেখা যায়, জো রুটকে আউট না দেওয়ায় বেশ ক্ষুব্ধ কোহলি। আর এই কারণেই শাস্তির মুখে পড়তে হতে পারে কোহলিকে।

তবে অধিনায়ক বিরাট কোহলির শাস্তি হবে কি না, তা নির্ভর করছে ম্যাচ রেফারি জভগল শ্রীনাথের রিপোর্টের ওপর।  শ্রীনাথ কোহলির আচরণ নিয়ে কী রিপোর্ট জমা দেন, তার উপর নির্ভর করছে কোহলির ভাগ‍্য।

আরও পড়ুন:টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডু’প্লেসি

Advt

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...