Thursday, May 14, 2026

কেমন রয়েছে জম্মু-কাশ্মীর? খোঁজ নিতে উপত্যকায় পৌঁছলেন ইউরোপীয় প্রতিনিধিরা

Date:

Share post:

৩৭০ ধারা (Article 370) বিলোপের পর বরাবর আলোচনায় উঠে এসেছে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir। ভারত সরকারের পক্ষ থেকে যতই নিজেদের পিঠ চাপড়ানো হোক না কেন, বিতর্ক রয়েছেই। বিরোধীরা একাধিকবার সোচ্চার হয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। বিতর্ক পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। বুধবার উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশের একটি প্রতিনিধি দল।

অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর থেকেই শুরু হয়েছিল কেন্দ্রের সমালোচনা। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরা তুলেছিলেন তাঁদের ‘গৃহবন্দি’ করে দেওয়ার অভিযোগ। সুযোগ বুঝে পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকেও করা হয়েছিল ভারত সরকারের সমালোচনা। যদিও নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার যথারীতি অনড় নিজেদের সিদ্ধান্তে। কেন্দ্র দাবি করে চলেছে এই সিদ্ধান্তের পর বদলেছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি।

কেন্দ্রের আশ্বাসবাণীতে ভেজেনি চিঁড়ে। বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছে সফরে। কেন্দ্রের দাবির সঙ্গে বাস্তবের মিল কতটা তা মিলিয়ে দেখবেন তাঁরা৷ সেখানকার জেলা উন্নয়ন পর্ষদের নতুন সদস্যদের সঙ্গেও এই প্রতিনিধি দল কথা বলবে বলে মনে করা হচ্ছে৷ সম্প্রতি সেখানে হয়েছে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন। এই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে৷ যদিও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসার বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছে না কেন্দ্র। দেশের ‘অভ্যন্তরীণ’ ঘটনা বাইরের কেউ দেখুক তা পছন্দ নয় মোদি সরকারের।

আরও পড়ুন: বাঙালির আবেগ ছোঁয়ার চেষ্টায় বৃহস্পতিবার সাগর -নামখানায় অমিত শাহ

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...