Saturday, March 14, 2026

কৃষকদের সমর্থন করে ভুল করেছেন দিশা! ঘুরিয়ে কেন্দ্রকে আক্রমণ কানহাইয়ার

Date:

Share post:

টুলকিট (Toolkit) শেয়ার করার ঘটনায় বিপাকে পড়েছেন দিশা রবি (Disha Ravi)৷ দেশের সীমানা ছাড়িয়ে এই ঘটনা পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের (Delhi Police) ভূমিকা নিয়েও। এবার দিশাকে সমর্থন করে ঘুরিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন লড়াকু বামনেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তিনি বলেছেন, কৃষক আন্দোলনকে (Farmer’s Protest) সমর্থন করে ভুল করেছেন দিশা রবি!

 

সোশ্যাল মিডিয়ায় যুব বামনেতা বলেছেন, “কৃষক আন্দোলনকে সমর্থন করে ভুল করেছেন দিশা। ওঁর উচিৎ ছিল দাঙ্গাকারীদের সমর্থন করা। তাহলে মন্ত্রীত্ব পেতে পারতেন। এমনকী, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারতেন।” পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, দিশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কোনও ভুল করেননি তাঁরা। বরং ২২ হোক বা ৫০ বছর, আইন সকলের জন্য সমান। আরও অভিযোগ, শেয়ার করা ওই টুলকিট আসলে খালিস্তানিদের সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে রয়েছে ‘দেশবিরোধী’ বার্তা।

কিছুদিন আগে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিহারের নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন কানহাইয়া কুমার৷ রাজনৈতিকমহলে গুঞ্জন ছিল বড়সড় কোনও দলবদলের সাক্ষী থাকতে পারে দেশ। তবে দিশার পক্ষে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্যের পর আপাতত মিইয়ে গিয়েছে সেই জল্পনা৷

আরও পড়ুন: আইজলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...