Saturday, February 28, 2026

বৃষ্টি মাথায় আরামবাগের রোড-শোতেও জনস্রোত: ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ কুণালের 

Date:

Share post:

সকাল থেকেই মুখ ভার হুগলির আকাশের। তার মধ্যেই দুটো রোড-শো ‘দিদির দূত’-এর। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুটি রোড-শোতেই জনজোয়ার। আরামবাগের (Arambag) ব়্যালি ছিল বিকেল চারটে নাগাদ। তখন রীতিমতো বৃষ্টি পড়ছে। কিন্তু জনসমাগম দেখে তা মালুম করার কোন উপায় নেই। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বহুতলের বারান্দা এবং ছাদও ছিল ভর্তি।

এরপরে আরামবাগের জনসভা করেন কুনাল ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar), বিধায়ক-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। সভা থেকে দলবদলুদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (Tmc) মুখপাত্র। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) যাঁদের পরিচয় দিলেন। মন্ত্রিত্ব-সহ সব সুবিধা নেওয়ার পরে, এজেন্সির ভয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছে। এটা মাকে পিছন থেকে ছুরি মারার সমান বলে মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেন, শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee), বৈশালী ডালমিয়ার (Boishali Dalmia) মতো দলবদলুরা যেখান থেকে দাঁড়াবেন, সেখান থেকেই জামানত জব্দ হবেন। তিনি বলেন, পুরো সময় মন্ত্রিত্ব উপভোগ করার পর ভোটের আগে কেন তাঁদের মনে হল যে এই দলে আর থাকা যাচ্ছে না! মঞ্চে তৃণমূল থেকে বিজেপিতে (Bjp) যাওয়া নেতা-নেত্রীদের নাম উচ্চারণ হতেই জনসভা থেকে আওয়াজ ওঠে “গদ্দার”।

কুণাল ঘোষ অভিযোগ করেন, ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। অথচ প্রতিদিনই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে। ফলে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। বিজেপির “জয় শ্রীরাম” স্লোগানকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেন, “জয় শ্রীরাম বললে কী পেট্রোল পাম্পে কম দামে জ্বালানি পাওয়া যায়? কেন্দ্রীয় সরকার প্রকল্পের নামে মানুষকে ভাঁওতা দিচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, রাম নিয়ে বিজেপি মাতামাতি করলেও সীতার বিষয়ে তাদের কোনও শ্রদ্ধা নেই। গর্ভবতী সীতাকে বনবাস যেতে হয়েছিল। চরম লাঞ্ছনা-অপমানে পাতাল প্রবেশ করতে হয়েছিল। বিজেপি নারীদের সম্মান করে না বলে অভিযোগ করেন কুণাল। বিজেপি চাল সংগ্রহ কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, “মা-বোনেরা সাবধান! সীতাহরণ করতে সাধুবেশে দরজায় ভিক্ষা চাইতে এসেছিল রাবণ”। বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানান কুণাল ঘোষ।

Advt

spot_img

Related articles

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...