Monday, June 22, 2026

মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

Date:

Share post:

বোমার আঘাতে আহত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে আততায়ীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জাকির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা আসার কথা ছিল মন্ত্রী। সেজন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে পৌঁছন তিনি। কনভয় ছেড়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। আহত হয়েছেন তাঁর কয়েকজন অনুগামীও। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি আবু তাহের বলেন, ‘দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এই আশা করি’।

আরও পড়ুন- বাম থেকে রামে অভিনেত্রী পাপিয়া, কী বলছে সিপিএম

Advt

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...