Saturday, March 14, 2026

মন্ত্রী জাকির হোসেনের উপর আক্রমণের তদন্তে CID, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড, ফরেন্সিক দল

Date:

Share post:

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) ওপর বোমাবাজি (Bomb Blast) ও হামলার (Attached) তদন্তে (Investigation) নামছে সিআইডি (CID)। ইতিমধ্যেই ঘটনাস্থল মুর্শিদাবাদের নিমতিতায় পৌঁছেছে সিআইডি উচ্চপদস্থ আধিকারিকরা। ফরেনসিক টিমও (Forensic Team) পৌঁছে গিয়েছে। আজ, বৃহস্পতিবার সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। কথা বলবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। তবে সেখানে কোনও সিসিটিভি নেই বলে তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। তার আগে এদিন সকালেই আজ সকালেই ঘটনাস্থলে তদন্তে যায় বম্ব স্কোয়াডও ( Bomb Squad) আরও বিস্ফোরক মজুত আছে কিনা খতিয়ে দেখছেন তাঁরা। এই হামলার ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারীরা দেখছেন, আগে থেকেই ঘটনাস্থলে বোমা মজুত ছিল, নাকি ছিল মন্ত্রীকে লক্ষ্য করেই পরিকল্পনামাফিক বোমা ছাড়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন চত্বরেই বোমা রাখা ছিল। যে প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে, সেখানে কোনও সিসিটিভি নেই। ফলে তথ্য মিলতে সময় লাগছে।

গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনের অপেক্ষায় দাড়িয়ে ছিলেন মন্ত্রী জাকির হোসেন। তখন আচমকা বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন মন্ত্রী জাকির হোসেন। আঘাত লাগে শরীরের একাধিক অংশে। বোমার আঘাতে জখম হন আরও ২০জন কর্মী সমর্থকও। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রাতেই মন্ত্রীকে কলকাতার উদ্দেশে নিয়ে আসা হয়।

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...