Thursday, June 11, 2026

গঙ্গাসাগরে শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ

Date:

Share post:

বেসুরো হয়েছিলেন আগেই। সেইমতো বৃহস্পতিবার অমিত শাহের উপস্থিতিতে গঙ্গাসাগরে বিজেপিতে(BJP) যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)। যার ফলে টলিউড থেকে আরও এক অভিনেতার অন্তর্ভুক্তি হল গেরুয়া শিবিরে। এদিন গঙ্গাসাগরে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র(kaiash Vijayvargiya) উপস্থিতিতে অমিত শাহের(Amit Shah) হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন অভিনেতা হিরণ।

উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে নতুন নয় হিরণ। শাসক দলের পক্ষেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল এই অভিনেতার। ভোটের প্রচার থেকে শুরু করে অনুষ্ঠান মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছে হিরণকে। এবার ভোটের আগেই তাঁর এই দলবদল। এদিন বিজেপির মঞ্চে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে হিরণ নিজেকে সাধারণ ঘরের ছেলে হিসেবে তুলে ধরে জানান, তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। রাজনীতি হল সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যায় না।

হিরণের দাবি, ২০১৪ সালে অনেক স্বপ্ন নিয়ে তৃণমূলে দলে যোগ দিয়েছিলেন। কিন্তু বাংলায় কোনও পরিবর্তন হয়নি। তাই তিনি হতাশ। মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের যজ্ঞে সামিল হতে গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

আরও পড়ুন:তৃণমূলকে তোপ দেগে গঙ্গাসাগরের প্রতিশ্রুতির ঘোড়া ছোটালেন শাহ

তবে ঘনিষ্ঠ মহলে হিরণ জানিয়েছেন, প্রায় ৭ বছর ঘাসফুল শিবিরে যোগদান করলেও, তিনি ভোটে লড়ার টিকিট পাননি। শুধু ভোটের প্রচারে শাসক দল তাঁকে ব্যবহার করেছে। আর ফুরিয়ে গেলেই ভুলে গেছে। এবার বিজেপিতে গিয়ে তাঁর ভাগ্যের পরিবর্তন হবে বলে মনে করছেন টলি অভিনেতা। ভোটে দাঁড়ানোর টিকিটও জুটে যেতে পারে। পদ্ম শিবির থেকে নাকি তেমনটাই আশ্বাস পেয়েছেন তিনি।

Advt

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...