Wednesday, June 3, 2026

মইদুল মৃত্যুর তদন্তে সাত সদস্যের সিট গঠন করল লালবাজার

Date:

Share post:

নবান্ন অভিযানে বাম কর্মী মইদুল মিদ্যার মৃত্যু ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।
সেই মৃত্যুর ঘটনার তদন্তে সাত সদস্যের সিট গঠন করল লালবাজার।
প্রাথমিক তদন্তের পর লালবাজারের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযানের দিন ঘটনাস্থলের থেকে অনেকটাই পিছনের দিকে একটি জায়গায় মইদুলকে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তথ্য হাতে পেয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিন্তু নবান্ন অভিযানের শেষে পুলিশের জলকামানে বিধ্বস্ত মিছিল যখন ছত্রভঙ্গ, সেই সময় জানবাজারের দিকে একটি হোটেলের সামনের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মইদুল মিদ্যাকে। সেই সময় তিনি ওখানে কিভাবে গেলেন, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। এই বিষয়ে আরও গভীরে খতিয়ে দেখতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ।
পুলিশের লাঠিচার্জের জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয় মইদুল মিদ্দার, এমন অভিযোগই করা হয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলির পক্ষ থেকে । সুর চড়িয়েছেন বাম শীর্ষ নেতৃত্বও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বামেদের তরফে অভিযোগ পুলিশের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে মিদ্দার। যদিও লালবাজার সূত্রে দাবি, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ থেকে এখনও তেমন কিছু তথ্য পায়নি পুলিশ। সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিমের তরফে পুলিশের কাছে জমা দেওয়া সব মেডিক্যাল রিপোর্ট বিশেষজ্ঞ ডক্টরদের দিয়ে বিশ্লেষণ করা হবে, জানান হয়েছে লালবাজার সূত্রে।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...