Tuesday, June 23, 2026

শেষ বেলায় ঋষি অরবিন্দকে শ্রদ্ধা অমিত শাহের

Date:

Share post:

নির্বাচনকে মাথায় রেখে এক সপ্তাহের মাথায় ফের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগনায় ঠাসা কর্মসূচি ছিল শাহের। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে কপিল মুনি আশ্রম, তারপর কাকদ্বীপে(kakdip) জনসভা এবং সময়ের অভাবে অর্ধেক রোড শো করে শাহী সফরের শেষ বেলায় অরবিন্দ ভবনে(Arvind Bhawan) উপস্থিত হতে দেখা গেল অমিত শাহকে। ঋষি অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে আজকের মত সফরে ইতি টানলেন তিনি।

আরও পড়ুন:কৃষকদের প্রতি সংহতি জানিয়ে রেল-রোকো দেশজুড়ে

সময়ের অভাবে কাকদ্বীপের রোড শো সম্পূর্ণ না করেই তড়িঘড়ি কাকদ্বীপ ছাড়তে দেখা যায় অমিত শাহকে। এরপর সন্ধ্যা নাগাদ কলকাতায় নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সোজা শেক্সপিয়ার সরণিতে ঋষি অরবিন্দ ভবনে উপস্থিত হন অমিত শাহ। বিপ্লবী অরবিন্দর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অরবিন্দ ভবনে উপস্থিত হয়ে অমিত শাহ বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান যে আজ অরবিন্দ ভবনে উপস্থিত হতে পেরেছি এবং তাঁকে শ্রদ্ধা জানাতে পেরেছি। ইনি একজন কট্টর জাতীয়তাবাদী ছিলেন। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তার চিন্তা-ভাবনা ও আদর্শ আমাদের ভবিষ্যতের সমাজ গঠনে সাহায্য করেছে।

Advt

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...