Thursday, May 14, 2026

অর্জুনকে নিয়ে মুখ খুললেন জয়বর্ধনে

Date:

Share post:

এবার সচিন( sachin tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকারকে( arjun tendulkar) মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance) দলে নেওয়া নিয়ে মুখ খুললেন মাহেলা জয়বর্ধনে( mahela jayawardene) । গত বৃহস্পতিবার আইপিএল (ipl) নিলামে ২০ লক্ষ‍্য টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরই স্বজনপোষণের কথা বলে সমলোচকরা। তারই উত্তর দিলেন জয়বর্ধনে।

চলতি আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকার। তারপরই ধরে নেওয়া হয়েছিল সচিনপুত্রকে কিনবে মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার সেটাই দেখা গেল চেন্নাইয়ের নিলামে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে দেয়, সচিনপুত্র বলেই কি অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই? আর এই নিয়ে জয়বর্ধনে বলেন,” ওর প্রতিভার জন্যই নেওয়া হয়েছে ওকে। সচিনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচিন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।”

অর্জুনের ওপর বিশ্বাস রাখছেন জাহির খানও। গত আইপিএলে মুম্বইয়ের নেটে বল করেছিলেন অর্জুন। কাছ থেকে দেখেছিলেন অর্জুনকে। এদিন তিনি বলেন,” ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। শেখার ইচ্ছে ওর মধ্যে প্রচণ্ড। এ বারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে ওর।”

আরও পড়ুন:কলকাতার জার্সি গায়ে নামতে মুখিয়ে হরভজন

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...