Thursday, May 14, 2026

কয়েক লক্ষ টাকার কোকেন সহ পুলিশের হাতে গ্রেফতার বিজেপির যুব নেত্রী

Date:

Share post:

কলকাতার নিউ আলিপুর থেকে কয়েক লক্ষ টাকার কোকেন সহ পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী।

বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে নেত্রীর গাড়িতে।

গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি নেতা প্রবীর কুমার দে-কে। নিউ আলিপুরের রাস্তায় পুলিশ তাঁদের গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে পামেলার ব্যাগ ও গাড়ি থেকে ওই ১০০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে কেন্দ্রীয় সুরক্ষা পান পামেলা গোস্বামী। এদিন তাঁর সঙ্গে এক কেন্দ্রীয় জওয়ান ছিলেন যিনি নিরাপত্তারক্ষী হিসাবে।


বিধানসভা ভোটের আগে যখন রাজ্যে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে, ঠিক সেই সময়ই বিজেপি-কে চরম অস্বস্তিতে ফেললেন তাদের রাজ্যস্তরের নেত্রী পামেলা। জানা গিয়েছে, পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গী প্রবীর কুমার দে, নিউ আলিপুরের এনআর স্ট্রিটে একটি কফি শপের বাইরে দীর্ঘদিন ধরেই মাদক সরবরাহ করতেন বলে খবর ছিল নিউ আলিপুর থানার কাছে।

মুকুলের সঙ্গে পামেলা
তেজস্বী সূর্যের সঙ্গে পামেলা

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...