Sunday, June 14, 2026

‘দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন চলছে’, মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

Date:

Share post:

মূল্যবৃদ্ধি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। পেট্রোলের(petrol) দাম সেঞ্চুরি পার করেছে আগেই, ধীরে ধীরে ডিজেলও(diesel) এগোচ্ছে সেদিকেই। আর এই ইস্যুকে হাতিয়ার করেই এবার মোদি সরকারকে একহাত নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। শনিবার এক টুইটে একাধিক সংবাদপত্রে কাটিং তুলে ধরে মোদি সরকারকে(Modi government) তোপ দাগেন রাহুল। লেখেন, এই সরকারের আমলে দেশে মূল্যবৃদ্ধির উন্নয়ন হচ্ছে।

শনিবার টুইটারে মোদি সরকারকে আক্রমণ শানিয়া যে ছবি রাহুল তুলে ধরেছেন সেখানে দেখা গিয়েছে মূল্যবৃদ্ধির ছেড়ে সাধারন মানুষের সমস্যার কথা। ছবিতে কোথাও লেখা রয়েছে, ‘ভয়াবহ মূল্যবৃদ্ধি জেরে রান্নাঘরে কার্যত আগুন লেগেছে।’ কোথাও লেখা, ‘মূল্যবৃদ্ধি: ডিজেলের দাম বাড়ার ফলে দাম বাড়ছে সবজির।’ কোথাও আবার লেখা, ‘করোনার পর এবার মূল্যবৃদ্ধির জেরে বেহাল দশা দেশবাসীর’। এমনই একাধিক সংবাদপত্রের হেডলাইন তুলে ধরা হয়েছে টুইটে। পাশাপাশি এই টুইটের ক্যাপশনে রাহুল গান্ধী লিখেছেন, ‘মূল্যবৃদ্ধির উন্নয়ন।’

আরও পড়ুন:জ্বালানি তেলে মিশছে মধ্যবিত্তের ‘চোখের জল’, ফের দাম বাড়ল দাম পেট্রল-ডিজেলের

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত দাম বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে রাজস্থান মধ্যপ্রদেশ পেট্রোলের দাম লিটার প্রতি ছাড়িয়ে গিয়েছে ১০০ টাকা। পাশাপাশি শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯০ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৮০ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার। মুম্বইয়ে আজ প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৭ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৮৭ টাকা ০৬ পয়সা প্রতি লিটারে। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম ৮৫ টাকা ৯৮ পয়সা।

Advt

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...