Sunday, May 17, 2026

তৃণমূলের উপ মুখ্যমন্ত্রী আব্বাস সিদ্দিকি! একী বলছেন কৈলাস

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। তৃণমূল শিবির যখন তাদের নতুন স্লোগান আনুষ্ঠানিক ভাবে সামনে নিয়ে আসছে তখন গেরুয়া শিবিরের কেচ্ছা সামনে আসছে। শুক্রবার কলকাতার নিউ আলিপুর থেকে কয়েক লক্ষ টাকার কোকেন-সহ পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী। সেই পামেলা গোস্বামী আবার নিজের দলের অন্যতম শীর্ষ নেতা রাজ্য বিজেপির পর্যবেক্ষক, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র দিকে আঙুল তুলেছেন এবং বলেছেন, কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন। যদিও এর কোনও প্রতিক্রিয়া মেলেনি কৈলাসের কাছ থেকে।

আরও পড়ুন-মমতাকে নিশানা করতে এবার বিজেপির কৌশল সেই ‘টুলকিট’

কৈলাস টুইট করে বলেছেন, ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি হবেন তৃণমূলের উপ মুখ্যমন্ত্রী। সিপিএম–কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হচ্ছেন আব্দুল মান্নান। আর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কৈলাসের কথায়, ‘‌বাংলা কোন দিকে ঠিক যাচ্ছে, তা বাংলার মানুষকেই ভেবে দেখতে হবে।’‌

শুধু এইটুকু লিখেই থেমে যাননি বিজেপি নেতা। এরপর তিনি আরও একটি টুইট করে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছেন। কিন্তু, তিনি বলেননি যে তিনি কেবল এখান থেকে ভোটে দাঁড়াবেন! যদি তারা তাদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয় তবে এই ঘোষণাটিও করুন!
… নাহলে বোঝা যাবে আপনি নন্দীগ্রামকে বিশ্বাস করেন না!”

Advt

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...