Saturday, May 16, 2026

স্মরণে শ্রদ্ধায় তিলোত্তমায় আন্তর্জাতিক  ভাষা দিবস পালন

Date:

Share post:

কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করা হল ১৯৫২ সালে বাংলাদেশে মাতৃভাষা আন্দোলনের বীর শহীদদের।
কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়াম চত্বরে নির্মিত ভাষা শহীদ উদ্যানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কলকাতার মেয়র তথা বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমসহ ,দেবাশীষ কুমার,
শান্তনু সেন,বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ ।

শ্রদ্ধা জানান হয় কার্জন পার্কে অবস্থিত ভাষা উদ্যানের শহীদ স্মারকে।কলকাতার বেলেঘাটা মোড়, মধ্যমগ্রাম চৌমাথায় ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ধাঁচে গড়া শহীদ মিনারেও এদিন শ্রদ্ধা জানান ভাষা প্রেমিকেরা। এ ছাড়া কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং গ্রামের স্কুল কলেজেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...