Friday, June 5, 2026

ডোমজুড়ে ফের গো ব্যাক স্লোগানের মুখে রাজীব

Date:

Share post:

জোর ধাক্কা নিজের গড়েই। গো ব্যাক স্লোগানের মুখে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। গো ব্যাক স্লোগানের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। প্রতিদিন কোনও না কোনও কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন সদ্য তৃণমূলত্যাগী রাজীব। মাঝে মধ্যেই তাঁর বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয়রা। বিজেপির অভিযোগ, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটাচ্ছে।

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাইক র‍্যালি হওয়ার কথা ছিল ডোমজুড়ে। রবিবার সকালে বলুহাটি থেকে পার্বতীপুর পর্যন্ত বাইক ব়্যালি শুরু হওয়ার আগেই ওঠে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে, মিছিল যেখান থেকে শুরু হওয়ার কথা সেই এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে রাজীবকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হতে থাকে। ওই এলাকায় বেশকিছু মাইকও লাগানো ছিল। তাতে ‘খেলা হবে’ স্লোগান বাজতে থাকে। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন-DYFI কর্মী মইদুল JMB জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন! বিজেপি কর্মীর পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এটা বাংলার সংস্কৃতি নয়।” রাজীবকে পালটা আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেছেন, “এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। রাজীবের উপর এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে।”

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...