Wednesday, May 13, 2026

জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির ( vijay hazare trophy) অভিযান শুরু করল বাংলা (bengal)। রবিবার ইডেনে সার্ভিসেসের( services ) বিরুদ্ধে ৭০ রানে জিতল অনুষ্টুপ মজুমদারের( anustup majumder) দল। বাংলার হয়ে ৭৫ রান কাইফ আহমেদ।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সার্ভিসেস। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করে বাংলা। বাংলার দুরন্ত ব‍্যাটিং কাইফ আহমেদ এবং অনুষ্টুপ মজুমদারের। ৭৫ রান করেন কাইফ। বাংলার অধিনায়ক অনুষ্টুপ করেন ৫৮ রান। বিবেক সিং এবং অভিমূন‍্য ইশ্বরন দুজনই করেন ৩৯ রান। ২৮ রান করেন শ্রীবৎস গোস্বামী। সার্ভিসেস হয়ে দুই উইকেট নেন বরুণ চৌধুরী। একটি করে উইকেট নেন পুলকিত নারাঙ্গ, রাজ বাহাদুর এবং অর্জুন শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় সার্ভিসেস। সার্ভিসেসের হয়ে লড়াই চালান রজাত পালিয়াল এবং পুলকিত নারাঙ্গ। রজত পালিয়াল করেন ৯০ রান। পুলকিত নারাঙ্গ করেন ৫৩। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, শাহবাজ আহমেদ। একটি উইকেট নেন অর্ণব নন্দী। এই জয়ের ফলে সার্ভিসেসের বিরুদ্ধে ৪ পয়েন্ট ঘরে তুলল অনুষ্টুপের দল।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন জকোভিচ, কেরিয়ারে নয় বার এই খেতাব জয় জোকারের

Advt

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...