Tuesday, May 12, 2026

দেশীয় প্রযুক্তির অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়ছে ভারত, আক্ষেপ নরেন্দ্র মোদির

Date:

Share post:

অস্ত্র তৈরিতে ভারত পিছিয়ে পড়ছে। দেশীয় প্রযুক্তি নির্ভর হাতিয়ার তৈরিতে জোর দিতে হবে। এমনই বার্তা দিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজধানী নয়াদিল্লি থেকে ভারচুয়াল বার্তায় প্রধানমন্ত্রী মোদি (prime minister Narendra Modi) প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ (atmanirbhor bharat)হওয়ার ডাক দিলেন । অস্ত্র তৈরিতে ভারত পিছিয়ে পড়েছে বলে আক্ষেপ করে এবার ‘দেশি’ হাতিয়ার নির্মাণে জোর দেওয়ার বার্তা দিলেন মোদি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, “অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে আমাদের একশো বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত হাতিয়ার রফতানি করেছে। কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি খারাপ হয়েছে। এখন খুব ছোট ছোট হাতিয়ারও আমাদের আমদানি করতে হয়। বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে আমরা অন্যতম।” কিন্তু এবার এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন তিনি।  মোদি বলেন, ‘১০০টি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে একটি তালিকা তৈরি করেছে সরকার। এটা আমাদের আত্মনির্ভর করে তুলবে। কারণ, এর ফলে অন্য দেশের উপর নির্ভর করার প্রবণতা করবে। দেশে কর্মসংস্থান তৈরি হবে’।

গত বছর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। পরনির্ভরশীল না থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশেই বিভিন্ন সরঞ্জাম তৈরি করা আর তার মধ্যে দিয়ে দেশকে আত্মনির্ভরতার পথে কয়েক ধাপ এগিয়ে দেওয়াই লক্ষ্য কেন্দ্রের। গত ডিসেম্বর মাসে আত্মনির্ভরতার দিশায় বড়সড় পদক্ষেপ করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম (Akash missile system) রফতানি করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, অত্যাধুনিক হাতিয়ার রফতানি করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার।

Advt

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...