Monday, June 22, 2026

‘টুকলি’ করে বিজেপির প্রচার-গান! সরব সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

একুশের ভোটযুদ্ধে প্রচারে স্লোগান যুদ্ধ। একই স্লোগান নিয়ে কাড়াকাড়িও বিস্তার। তার সঙ্গে যোগ হয়েছে গান; বলা ভালো প্যারোডি। ‘টুম্পা সোনা’র প্যারোডি করে ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়েছে বামেরা। সেই নিয়ে চর্চার মধ্যেই এবার বিজেপির করা “বেলা চাও”-এর প্যারোডি (Parody) নিয়ে আলোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়।

একুশের বঙ্গ বিধানসভা ভোট নানা অনুষঙ্গে রঙিন। কখনও প্যারোডি, তো কখনও নতুন গান। মিটিং, মিছিল, সভা থেকে সোশ্যাল মিডিয়া- প্রচারে রীতিমতো ঝড় তুলেছে সেসব। সিপিআইএমের (CPIM) ‘টুম্পা সোনা’র পর এবার বিজেপির (BJP) প্রচার গান। টুইটারে গানটি শেয়ার করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর কটাক্ষ, ‘‘যাঁরা স্লোগান (Slogan) প্রকাশ করা নিয়ে আগ্রহী, তাঁদের জন্য একেবারে বাঙালিয়ানায় স্লো-গান প্রকাশ করা হল”।

Advt

আরও পড়ুন-ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল ইডি

গানটি ইতিমধ্যে বেশ ভাইরাল হলেও, মূল গানের উৎস চমকে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির কৃষকদের বিক্ষোভ প্রকাশে মুখে মুখে তৈরি হয় ‘বেলা চাও’ লোকগানটি। এর সঙ্গে বাম আন্দোলনের যোগ রয়েছে। এই গানের কথার অনুবাদ করলে যা দাঁড়ায় গেরুয়া শিবিরের প্যারডিতে তার হুবহু অনুবাদ। বিজেপির গায়ে ‘ফ্যাসিবাদী’ তকমা সেঁটেছে বিরোধীরা। এই দলেরই এবার ফ্যাসিবাদ বিরোধী গানকে হাতিয়ার করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে ‘বেলা চাও’-কে টুকতে হল কেন বিজেপির? তারা নিজেরা কেন কোন স্লোগান বা গান কেন বাঁধতে পারল না? এর আগে বাংলাদেশের ‘খেলা হবে’ স্লোগান প্রথম শোনা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে। আর এই প্যারাডি তখনই প্রকাশ পেল, যখন বামেরা একটি চটুল বাংলা গানের প্যারোডি প্রকাশ করেছে তারপর। রাজনৈতিক মহলের একাংশের মতে, টুকেই বঙ্গ রাজনীতিকে দখল পেতে চাইছে বিজেপি।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...