Saturday, June 27, 2026

ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল ইডি

Date:

Share post:

বিদেশে টাকা পাচারের অভিযোগে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেট্রো ডেয়ারি মামলায় প্রিয়দর্শিনী ইডি-র নজরে রয়েছেন।

ইডি-র তদন্তকারী আধিকারিকদের দাবি, গত কয়েক বছর ধরে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার একাধিক বার বিদেশে গিয়েছেন। সেই সূত্রেই বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি প্রিয়দর্শিনীকে নোটিস দিয়ে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তাঁকে নোটিস ধরানো হয়েছে।

আরও পড়ুন-মঙ্গলবার সিবিআইকেই বাড়িতে ডাকলেন অভিষেকের স্ত্রী

ইডি সূত্রে খবর, প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপরেও নজরদারি চালানো হচ্ছে। চলতি সপ্তাহেই প্রিয়দর্শিনীকে তদন্তকারী আধিকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

Advt

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...