Friday, June 12, 2026

শিল্পের উন্নয়নে টালিগঞ্জের শিল্পী ও প্রযোজকদের পাশে জাভেড়কর

Date:

Share post:

তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং দ্য ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া’ (NFDC)-র যৌথ উদ্যোগে সোমবার বিকেলে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। নিউ আলিপুর চত্বরের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত হন টলিউডের একঝাঁক তারকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন দেখা করেন টলিউডের প্রযোজক-পরিচালক থেকে শুরু করে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী, প্রায় সকলেই। সোমবার সন্ধ্যায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে সাম্প্রতিক সিনেমা ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয় ।


এদিন এনএফডিসি(NFDC) -র এই অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় টলিউডের স্বনামধন্য শিল্পীদের। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, এবং রাশিদ খান। সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়ও। কী নিয়ে এই অনুষ্ঠানের আলোচনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং খুঁজতে শুরু করেছেন।

এদিন বিকেল থেকেই নিউ আলিপুর চত্বরের বিলাসবহুল হোটেলের সামনে টলিউডের তারকাদের গাড়ি যাতায়াত করতে দেখা যায়। নিমন্ত্রিতের তালিকায় উপস্থিত তারকারা ছাড়াও ছিলেন আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী। তবে না কোনও রাজনৈতিক গন্ধ নয়, শুধুমাত্র শিল্পচর্চাই ছিল এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “রাজনীতি নয়, সিনেমার জন্যই এসেছি।”

Advt

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...