Friday, May 29, 2026

নুসরতকে ডিভোর্স দিতে চলেছেন নিখিল? মুখ খুললেন সাংসদ

Date:

Share post:

নুসরতকে ডিভোর্স দিতে চলেছেন নিখিল? স্ত্রী নুসরত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিস দিয়েছেন নিখিল জৈন এই খবর রটেছে সোশাল মিডিয়ায়। এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার নুসরত বলেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও কথাই হয়নি।” এরপর নিখিলের ওই সংবাদমাধ্যম যোগাযোগ করলে নিখিল বলেন, “বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনও কথা বলতে পারছি না। তবে সময় এলেই বলব।”

আরও পড়ুন-টুলকিট কাণ্ডে জামিন পেলেন পরিবেশকর্মী দিশা রবি

অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরতের সঙ্গে তাঁর আর কোনও ছবি দেখা যায়নি। নুসরতের প্রোফাইলেরও প্রায় একই পরিস্থিতি। এর মধ্যেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল।

Advt

এই মুহূর্তে সাংসদ-অভিনেত্রীর ঠিকানা তাঁর বালিগঞ্জের বাড়ি। সেখানে মা, বাবা এবং বোনের সঙ্গেই থাকছেন তিনি। এমনকি, নুসরতের জন্মদিনের অনুষ্ঠানেও ছিলেন না নিখিল। সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল যশ দাশগুপ্তকে। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র প্রিমিয়ারেও ছবির নায়িকা নুসরতের সঙ্গে নিখিলকে দেখা যায়নি। উল্টে যশকে সঙ্গে নিয়েই তিনি সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছিলেন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, নিখিলের নুসরতের ধারেপাশে না-থাকা আর যশের বেশি বেশি করে থাকাই বুঝিয়ে দিচ্ছে, নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক আর আগের মতো নেই।

নুসরতের প্রতি ভালবাসার কথাও আকারে ইঙ্গিতে গত ১৪ ফেব্রুয়ারি ‘ভালবাসা দিবস’-এর দিন বুঝিয়েছিলেন নিখিল। সেদিন একটি পোস্ট করেছিলেন তিনি। যার সারমর্ম ‘কেউ একজন বদলে গেলেও আমি একই আছি।

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...