Wednesday, June 3, 2026

চেন্নাইকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

কোচ বদল হতেই জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। মঙ্গলবার আইলিগে ( i-league) চেন্নাই সিটি এফসিকে( chennai city fc) ২-১ গোলে হারাল শঙ্করলাল চক্রবর্তীর দল। সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল দুটি করেন সুজিত সাধু এবং পরিবর্ত নামা সূর্য রাওয়াত।

শেষ ম‍্যাচে হারের পরেই মহামেডানের কোচ জোসে হাবিয়াকে বদল করে দায়িত্ব তুলে দেওয়া হয় শঙ্করলাল চক্রবর্তীর হাতে। দলের দায়িত্ব হাতে পেতেই জয়ে ফেরে সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের শুরুতেই গোল করে চেন্নাইয়কে এগিয়ে দেন রনজিৎ প্রান্ডে। এরপরই ম‍্যাচে ফেরার চেষ্টা করে মহামেডান স্পোর্টিং।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় মহামেডান স্পোর্টিং। ম‍্যাচের ৫৫ মিনিটে সাদা-কালো ব্রিগেডের হয়ে সমতা ফেরান সুজিত সাধু। এরই মাঝে ম‍্যাচের ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাই ফুটবলার আখান্দ। ম‍্যাচের ৬৭ মিনিটে সূর্য রাওয়াতকে মাঠে নামান শঙ্করলাল। পরিবর্ত হিসাবে মাঠে নেমে ম‍্যাচে ইনজুরি টাইমে সাদা-কালো ব্রিগেডকে ২-১ এগিয়ে দেন সূর্য। এই জয়ের ফলে ৯ ম‍্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে মহামেডান স্পোর্টিং।

আরও পড়ুন:নর্থইস্টের কাছে ১-২ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল

Advt

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...