Monday, May 11, 2026

বেসরকারিকরণের প্রতিবাদ, ১৫-১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

Date:

Share post:

১৫ এবং ১৬ মার্চ সারাদেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। হায়দরাবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র সরকারের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ব্যাঙ্ক ধর্মঘট। কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটবে। তবে কোন দুটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে তা খোলাসা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানাচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন।

আগামী মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু তার আগে ১৩ ও ১৪ মার্চ দ্বিতীয় শনিবার এবং রবিবার থাকায় টানা ১৩ থেকে ১৬ মাচ্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক।  ফলে ব্যাঙ্কের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে চলেছে। ব্যাংক ধর্মঘটের ফলে সাধারণের ভোগান্তির আশঙ্কা।

আরও পড়ুন- অবশেষে পূর্ব বর্ধমান থেকে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতার দুই পুত্রও

Advt

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...