Wednesday, June 24, 2026

ডানলপে মমতার সভায় তৃণমূলে যোগ একঝাঁক তারকার

Date:

Share post:

শাসকদলে যোগ দিলেন একঝাঁক সেলিব্রেটি। টলিউডের অভিনেতা, পরিচালকদের পাশাপাশি ছিলেন ক্রীড়া ব্যক্তিত্বরাও। বুধবার, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সভায় তাঁর থেকেই দলীয় পতাকা নেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ (Saayoni Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mallik), সুদেষ্ণা রায় (Sudeshna Roy), মানালী দে (Manali de), জুন মালিয়া June Malia), ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwari), ফুটবলার সৌমিক দে (Soumik De)।

দলে যোগ দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, “খেলা হবে”। মানালির মুখে আবার, “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগান। মনোজ তিওয়ারি বলেন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তি ধরে রাখতে তৃণমুলকেই ক্ষমতায় রাখতে হবে। এদিন সভা থেকে অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপির আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সামান্য একটা টুইট নিয়ে সায়নীকে হেনস্থা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অশ্লীল কথা বলেছে বিজেপি। যদিও দলে যোগ দিয়ে সেই সম্পর্কে কোনও কথা বলেনি সায়নী। শুধু অল্প বয়সে তাঁকে দলে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:খেলা হবে, কয়লা চোরেরা তো বিজেপির বন্ধু: মমতা

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...