Friday, June 26, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিল লরি, মৃত্যু এক মহিলা-সহ ৪ জনের

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা লরির। মৃত ৪। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির পালশিটে। আহত আরও বেশ কয়েকজন। তাঁদের সকলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার অনাময় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পলাতক লরিটির চালক।

Advt

আরও পড়ুন-বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়া -আমর্হাস্ট্র স্ট্রিট

বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিকেলে কলকাতা থেকে বর্ধমানে যাচ্ছিল একটি লরি। বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও আমিনুল ইসলাম জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও একটি সাইকেলে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষারত ব্যক্তিদের পিষে দেয় লরিটি। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৪ জনের। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। হাসপাতাল সূত্রে খবর,আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...