Wednesday, May 13, 2026

সত্যিই অভিনব প্রতিবাদ! ই-স্কুটারে চালকের আসনে খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সত্যিই অভিনব প্রতিবাদ! একেবারে আলাদা। পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার সময় স্কুটারের চালকের আসনে ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু নবান্ন থেকে ফেরার সময় কিছুটা রাস্তায় চালকের আসনে ছিলেন খোদ মুখ্যমন্ত্রীই। স্কুটার চালানোর অভ্যাস তাঁর যে একেবারেই নেই তা ছিল স্পষ্ট। কিন্তু জেদ ছিল। তাই নবান্ন থেকে কিছুটা রাস্তা অতিক্রম করার পরই ব্যালেন্স হারালেও ‘হাল’ ছাড়েননি মমতা। অবশ্য পাশে থাকা পুলিশরা তাঁকে সাহায্য করছিলেন। সেই দৃশ্য বা অভিনব প্রতিবাদ দেখতে হাওড়ামুখী যে রাস্তা তাতে গাড়ি এবং মানুষের ভিড় জমে যায়। পরে স্কুটার চালিয়ে নিয়ে যান ফিরহাদ। যাত্রা পথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আকাশে উড়ল ড্রোন। সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ইডি-সিবিআই যাকেই লাগিয়ে দিক, মাথা নত করব না: অভিষেক

দেশে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম। ইতিমধ্যেই তা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। তার ওপর গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ২৫ টাকা বেড়েছে। এই ভাবে মোদি সরকারের আমলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাজরা থেকে স্কুটারে রওনা দেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। ইতিমধ্যে পেট্রোল ডিজেলের সেস ১ টাকা কমিয়েছে রাজ্য সরকার।

Advt

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...