Sunday, June 7, 2026

মোতেরার পিচ নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের( narendra modi stadium ) পিচ নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা( rohit sharma)। তৃতীয় টেস্ট ( 3rd test)শুরু হওয়ার পর থেকেই পিচ নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এবার মোতেরায় পিচ নিয়ে কথা বললেন ভারতের হিট ম‍্যান।

তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত। সবাই যেখানে পিচে টিকতে পারছিলেন না। সেখানে রোহিত ছিলেন বেশ স্বাভাবিক। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি পিচ নিয়ে বলেন,” এমন পিচে খেলতে গেলে রান করতে হবে। পিচে টিকে থাকব চিন্তা করলে মুশকিল আছে। শুধু রক্ষণাত্মক খেলে গেলে চলবে না। আমরা দেখেছি বল হঠাৎ লাফিয়ে উঠছিল, কোন দিকে স্পিন করবে বোঝাও যাচ্ছিল না। এমন পিচে অপেক্ষা করলে মুশকিল।” এর পাশাপাশি তিনি আরও বলেন,” বেশ আকর্ষণীয় পিচ ছিল। কোনও বল সোজা আসছিল, কোনওটা ঘুরছিল। এমন পিচে খোলা মনে খেলা উচিত। আমার মনে হয় সেটা আমি করতে পেরেছিলাম ওই সুইপ শটটা খেলার আগে অবধি।”

৪ মার্চ ভারত-ইংল‍্যান্ড চতুর্থ টেস্ট। এই মুহূর্তে সিরিজ ২-১ এগিয়ে বিরাট কোহলির। চতুর্থ টেস্টে ইংল‍্যান্ডকে হারিয়ে সিরিজ জয় যে লক্ষ‍্য ভারতীয় দলের সে কথা জানাতে ভুললেন না রোহিত।

আরও পড়ুন: বাংলা সহ ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট আজ ঘোষণা করবে কমিশন

Advt

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...