Friday, March 20, 2026

আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ, ৫ রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ। মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরল, কর্নাটক, ছত্তিশগড়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা করছেন চিকিৎসকেরা। বুধবারের পর বৃহস্পতিবারও ৮ হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে যা সর্বোচ্চ বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবারে ৮ হাজার ৭০২ জন নতুন করে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সেই সংখ্যাটা বেড়ে ৮ হাজার ৮০৭। গত বছরের ২১ অক্টোবর শেষবার ৮ হাজারে বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছিলেন মহারাষ্ট্রে। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৪২। যার প্রায় চার মাস পরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার পেরিয়ে গেল।

আরও পড়ুন-কয়লাকাণ্ড : কলকাতা-সহ ১৪ জায়গায় তল্লাশি সিবিআই-ইডির

Advt

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ২৯ হাজার ৮২১। মৃতের সংখ্যা ৫১ হাজার ৯৯৩। এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৪ হাজার ২৬০। মহারাষ্ট্রে নতুন করে যে করোনার ধাক্কা এসেছে তার বেশিরভাগটাই অবশ্য সীমাবদ্ধ রয়েছে বিদর্ভ এলাকায়। সেখানকার ১১ জেলায় আক্রান্তের সংখ্যাটাই সবথেকে বেশি।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...