Saturday, March 14, 2026

ভোটের দিন ঘোষণার আগেই মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর, বাড়ল শ্রমিক মজুরি

Date:

Share post:

ভোটের দিন ঘোষণার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। আজ নিজের টুইটর হ্যান্ডেল থেকে এই ঘোষণা করে টুইট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দৈনিক মজুরি বাড়ায় স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ আরবান এমপ্লয়মেন্ট স্কিমে দৈনিক শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরফলে উপকৃত হবেন রাজ্যের ৫৬,৫০০ জন শ্রমিক। এদের মধ্যে আনস্কিলড শ্রমিকের সংখ্যা ৪০,৫০০। সেমি-স্কিলড শ্রমিক রয়েছে ৮০০০ এবং স্কিলড শ্রমিকের সংখ্যাও ৮ হাজার।  এঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পের সঙ্গে চুক্তির ভিত্তিতে যুক্ত। এঁদের সকলের জন্য রাজ্য সরকারের নয়া ঘোষণা প্রযোজ্য। অর্থাৎ প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা। অর্ধদক্ষ শ্রমিকরা এতদিন হাতে পেতেন দৈনিক ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা কাজের বিনিময়ে এখন থেকে হাতে পাবেন ৪০৪ টাকা। খুব দ্রুতই চালু হয়ে যাবে বর্ধিত হারে মজুরি দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়েছে।

Advt

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...