Tuesday, March 17, 2026

নন্দীগ্রামে বাম-কং জোটের প্রার্থী তাঁর পরিবারের কেউ, ঘোষণা আব্বাস সিদ্দিকি’র

Date:

Share post:

শিরোনামে নন্দীগ্রাম ৷

শরিক আব্বাস সিদ্দিকির আইএসএফ-কে (ISF) ইতিমধ্যেই নন্দীগ্রাম আসন ছাড়ার কথা ঘোষণা করেছে বাম-কং জোট৷

আর শুক্রবার আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) নিজেই জানালেন, আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সিদ্দিকি পরিবারের কেউ একজন প্রার্থী হচ্ছেন। তবে এদিন প্রার্থীর নাম তিনি বলেননি৷

বামফ্রন্ট ও কংগ্রেসের (Left & congress) জোটে সামিল হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট৷ বামেদের সঙ্গে আসন ভাগাভাগি সম্পূর্ণ ৷ বামেরা ISF-কে ৩০ আসন ছেড়েছে৷ কংগ্রেসের কাছ থেকে ২৫-৩০ আসন পেলেই সন্তুষ্ট আব্বাস৷ এদিন এমনই জানিয়েছেন তিনি নিজে৷
বামেরা যে আসনগুলি ISF-কে ছেড়েছে তার অন্যতম নন্দীগ্রাম ৷ পূর্ব মেদিনীপুরের এই আসনটিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে ফ্রন্ট শরিক সিপিআই। একাধিক বৈঠকের পর ফ্রন্ট শরিক সিপিআই নন্দীগ্রাম আসন আব্বাসের ISF-কে ছেড়ে দিয়েছে৷

এদিন, এক সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকি বলেছেন, নন্দীগ্রাম আসনে তাঁর দল লড়াই করবে। আর এরপরই তিনি বলেন, “নন্দীগ্রাম কেন্দ্র থেকে জোটের ISF প্রার্থী দিচ্ছে। আমার পরিবারের খুব ঘনিষ্ঠ একজন সদস্য নন্দীগ্রামে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছে। সে এই ব্যাপারে খুব ‘সিরিয়াস’। মনে হয় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তার কিছু ক্ষোভ রয়েছে। তাঁকেই প্রার্থী করা হবে”৷

প্রসঙ্গত, এই নন্দীগ্রাম কেন্দ্রেরই বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary)৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷

আর তার পরই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এক জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এই ঘোষণার পরই নন্দীগ্রামে মমতা- শুভেন্দুর দ্বিমুখী লড়াইয়ের আবহ তৈরি হয়৷ আর তার মাঝেই
বাম-কংগ্রেস মহাজোটের তরফে আব্বাস সিদ্দিকির চমকপ্রদ ঘোষণা, “নন্দীগ্রাম আসনে প্রার্থী হবেন তাঁর ‘পরিবারের কেউ”।

আরও পড়ুন- করোনার জেরে পরীক্ষা হয়নি, সরকারি হাসপাতালে ইন্টার্ন সংকট

Advt

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...