Friday, June 26, 2026

করোনা আবহে ভোট, নিয়মকানুনে কী কী বদল আনল কমিশন?

Date:

Share post:

দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরলে এক দফায় ভোটগ্রহণ হবে। তবে অসম হবে ৩ দফায় ভোট এবং পশ্চিমবঙ্গে হবে ৮ দফায় ভোট। তবে করোনা আবহে ভোট হওয়ার কারণে ভোটের নিয়মকানুনে কিছু পরিবর্তন করল নির্বাচন কমিশন।

➡️ বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ ৫ জন যেতে পারবেন।

➡️ রোড শোয়ে সর্বোচ্চ ৫টি গাড়িতে অনুমতি।

➡️ সমস্ত ভোটকর্মীদের টিকা নিতে হবে।

➡️ সব বুথে ভোটগ্রহণ হবে একতলায়।

➡️ অতিরিক্ত ১ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে অর্থাৎ বিকেল ৫টার পরিবর্তে ভোট নেওয়া হবে ৬টা পর্যন্ত।

➡️ অনলাইনে প্রার্থীর নমিনেশন জমা দিতে পারা যাবে। প্রার্থী নিজে গিয়ে নমিনেশন জমা দিলে তাঁর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন।

➡️ বয়স্ক ভোটদাতাদের জন্য ‘অপশনাল’ হিসেবে রাখা হচ্ছে পোস্টাল ব্যালটও।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ২০১৬-র তুলনায় ৩১.৬৫ শতাংশ বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। বিহারেও এই ব্যবস্থা করেছিল কমিশন। বঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৭৭,৪১৩ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,০১,৯১৬ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন-বাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...