Saturday, March 14, 2026

বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর, উত্তেজনা কাদাপাড়ায়

Date:

Share post:

নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ ঘোষণার পর থেকে আরও বাড়লো রাজনৈতিক উত্তাপ। ভোট ঘোষণার রাতেই বিজেপির (BJP) রথ ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের (Trinamool) দিকে। শুক্রবার রাতে কাদাপাড়া (Kadapara এলাকার ঘটনা।

অভিযোগ, গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রার (Paribartan Yatra) রথ ভাঙচুর করে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী।
বাধা দিতে গেলে আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। চুরি গিয়েছে এলইডি স্ক্রিন, মোবাইল ও ল্যাপটপ।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ (Phool Bagan PS)। তদন্তে নেমে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...