Friday, May 15, 2026

মেচেদার মন্দিরে কীর্তন-আরতি শুভেন্দুর

Date:

Share post:

ভোটের আগে মিটিং-মিছিলের পাশাপাশি জনসংযোগে কখনও চা চক্র, কখনো সাধারণ বাড়িতে মধ্যাহ্নভোজ, আবার কখনও পুজো-পাঠে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের। শনিবার, পরনে হলুদ পাঞ্জাবী, গলায় লাল গোলাপের মালা আর হাতে খঞ্জনি নিয়ে মেচেদার ইস্কন মন্দিরে দেখা গেল বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। কীর্তন দলের সঙ্গে গলাও মেলানেন তিনি। শনিবার, বেলা ১২টা নাগাদ মেচেদার (Iskon) ইস্কন মন্দিরে যান শুভেন্দু। পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের চাতালে বসে কীর্তন করতে দেখা যায় তাঁকে। এরপর আরতিও করেন বিজেপি নেতা।

মেচেদা থেকে সোজা হুগলির (Hoogli) ডানকুনিতে যান শুভেন্দু। বিকেলে সেখানে একটি জনসভা করেন।

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটিতে নাম থাকছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee), বৈশালী ডালমিয়া (Boishali Dalmia), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty), সুনীল সিংদের। রাজনৈতিক মহলের মতে, জনসংযোগের জন্যেই সাধারণ মানুষের সঙ্গে মিশে কখনো মন্দিরে পুজো, কখনো পরিবর্তন যাত্রা, আবার কখনো কীর্তনের আসর উপস্থিত হচ্ছেন শুভেন্দু।

আরও পড়ুন- বাইডেনের মন বুঝেই ভারতের প্রতি সুর নরম চিন-পাকিস্তানের

Advt

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...