Saturday, March 14, 2026

বড় মেয়ের চিকিৎসার জন্য ছোট মেয়েকে বিক্রি করল দম্পতি

Date:

Share post:

পেশায় দিনমজুর। বড় মেয়ের চিকিৎসার খরচ বহনের সামর্থ্যটুকুও নেই। তাই দায়ে পড়ে ১০ হাজার টাকায় রফা করে ছোট মেয়েকে বিক্রি করলেন দম্পতি। এরপর ১২ বছরের নাবালিকা বিক্রির খবর পেতেই বৃহস্পতিবার তাকে উদ্ধার করেছেন মহিলা ও শিশু কল্যাণ দফতরের অফিসাররা। আপাতত তাকে শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে চলছে কাউন্সেলিং।

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের ওই দম্পতি দিনমজুরের কাজ করেন বলে জানা গিয়েছে। ছোট মেয়েকে ৪৬ বছরের চিন্না সুবাইয়া নামের ব্যক্তির কাছে তাঁরা বিক্রি করেছিলেন। তবে বড় মেয়ের চিকিৎসার খরচ অনেক। তাই মেয়ের জন্য ২৫ হাজার টাকা চাইলেও,  দরদাম করে তা ১০ হাজার টাকায় নামে। তাতেই বিক্রি করা হয় মেয়েকে। পরে ক্রেতা, সুবাইয়ার সঙ্গে বিয়ে হয় ওই নাবালিকার। কিন্তু নাবালিকার চিৎকার এবং কান্না শুনে সন্দেহ হয় পড়শিদের। তাঁরা বিষয়টি নিয়ে সুবাইয়াকে জিজ্ঞাসাবাদ করেন। সেখান থেকে স্থানীয় সরপঞ্চে খবর পৌঁছয়। সরপঞ্চ থেকেই খবর নাবালিকাকে উদ্ধার করেন শিশু কল্যাণ দফতরের এক আধিকারিক।

অভিযুক্ত সুবাইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দিনমজুর দম্পতির ছোট মেয়েকে বিয়ে করার প্রস্তাব সুবাইয়া আগেও দিয়েছিলেন।

Advt

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...