Saturday, March 14, 2026

অপেক্ষার অবসান! মোদির ছবি নিয়ে মহাকাশ পাড়ি দিল পিএসএলভি সি-৫১

Date:

Share post:

রবিবার সকাল ১০টা ২৪মিনিটে চলতি বছরের প্রথম রকেট উৎক্ষেপণ করল ইসরো (ISRO)। পিএসএলভি সি-৫১ রকেটের টপ প্যানেলে খোদাই করা থাকল প্রধানমন্ত্রীর ছবি। এসডি কার্ডে বন্দি হয়ে মহাকাশে পৌঁছল ভাগবত গীতাও। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল পিএসএলভি-সি৫১ (PSLV-C51)।

ব্রাজিলের অ্যামাজ়োনিয়া-১ (Amazonia-1) নামক একটি স্যাটেলাইট ও চেন্নাইয়ের স্পেস কিডস ইন্ডিয়া (Space Kidz India)-র তৈরি ১৮টি স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ান শুরু করল পিএসএলভি-সি৫১।  সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের শ্রীহরিকোটা রেঞ্জ (Sriharikota) থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই অ্যামজোনিয়া-১ মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উৎক্ষেপণের পরই ইসরো প্রধান কে শিবান বলেন, “এই প্রথম ব্রাজিলের ডিজ়াইন করা প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরে ভারত ও ইসরো অত্যন্ত গর্বিত বোধ করছে। স্যাটেলাইটটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আমি ব্রাজিলিয়ান দলকেও অভিনন্দন জানাই।”

মহাকাশযানের টপ প্যানেলে খোদাই করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র ছবির সপক্ষে স্কাই(SKI)-র তরফে বলা হয়, “প্রধানমন্ত্রীর আত্মনির্ভর হওয়া ও মহাকাশ বেসরকারীকরণের উদ্যোগের সঙ্গে একাত্ব ও কৃতজ্ঞতা স্বীকার করেই প্রধানমন্ত্রীর ছবি খোদাই করা হয়েছে।” মহাকাশযানের নীচের প্যানেলে ইসরোর চেয়ারপার্সন ডঃ কে শিবান ও সেক্রেটারি ডঃ আর উমামহেশ্বরণের নাম খোদাই করে লেখা হয়েছে।

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...