Thursday, May 14, 2026

বিজেপি-তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েও মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে দুষলেন আব্বাস সিদ্দিকি

Date:

Share post:

‘ঐক্যের ব্রিগেড’-এর তাল কেটে দিলেন আব্বাস সিদ্দিকি-ই৷ প্রশ্ন উঠে গেলো, কংগ্রেস, বাম এবং ISF-এর ‘সংযুক্ত মোর্চা’, এরপর আর কতখানি ‘সংযুক্ত’ থাকবে, তা নিয়েই৷

ব্রিগেড-মঞ্চে দাঁড়িয়ে ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি যতখানি তেজের সঙ্গে একুশের ভোটেই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন, ঠিক ততটা জোরেই এখনও আসন সমঝোতা না করায় দুষেছেন প্রদেশ কংগ্রেসকে৷ মঞ্চে তখন বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা৷ তাঁদের সামনেই একের পর এক বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতা-কর্মীদের অভিনন্দন জানালেও ভুলক্রমেও নাম নেননি প্রদেশ কংগ্রেসের বা কংগ্রেস নেতাদের৷ আব্বাস আগামী বিধানসভা নির্বাচনে বাম ও ISF প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেও, কংগ্রেস প্রার্থীদের বিষয়ে একটি শব্দও খরচ করেননি৷

অধীর চৌধুরির ঠিক পরেই লক্ষ মানুষের সমাবেশে বলতে উঠে আব্বাস সিদ্দিকি কোনও রাখঢাক না করেই সরাসরি তোপ দাগেন কংগ্রেসের দিকে৷
‘সংযুক্ত মোর্চা’ গড়ার কৃতিত্ব এককভাবে সিপিএম তথা বামেদের দিয়ে আব্বাস বলেন, “আপনারা আশ্চর্য হচ্ছেন আমি কেন ISF এবং বামপ্রার্থীদের ভোট দিতে বলছি, কেন কংগ্রেসকে সমর্থন করতে বলছি না ! আমরা নিজেদের হক বুঝে নিতে এসেছি৷ কেউ ব্যথা পেলে আমি ক্ষমা চাইছি, তবুও আমি বলবো, কংগ্রেসের দিকে আমরা হাত বাড়িয়েছিলাম৷ কংগ্রেস এখনও সেই হাত ধরেনি৷ আসন নিয়ে এখনও সমঝোতায় আসেনি৷ আমরা কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেছি৷ ওরা সমঝোতায় এলে ভালো,আমি কংগ্রেসকেও ভোট দিতে বলবো, সভা করবো”৷

আব্বাস সিদ্দিকি এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “এই ব্রিগেড থেকেই আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার শপথ নিচ্ছি৷ বিজেপি এবং তৃণমূলকে এবার বাংলা থেকে উৎখাত করবোই৷” তিনি বলেন, “এই সমাবেশ দেখে এখন আফশোষ করছেন৷ এই জোট যদি আর এক সপ্তাহ আগে হতো, তাহলে আজ এখানে যত মানুষ এসেছেন, তার ‘ডবল’ করে দিতাম৷ মমতার দুর্নীতিতে অতিষ্ঠ বাংলা৷ আজ শপথ নিন, বাংলা থেকে ‘জিরো’ করে ফেরত পাঠাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ আপনারা ভয় পাবেন না, বাংলার শাসন ক্ষমতা এখন আর তৃণমূলের হাতে নেই৷ ক্ষমতা চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে৷ ভয় পাবেন না, সবাই নির্ভয়ে ভোট দিন ISF এবং বামপ্রার্থীদের”৷

এদিন আব্বাস সিদ্দিকির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা ব্রিগেড যেভাবে গর্জে উঠেছিলো, তাতে রাজনৈতিক মহলে বার্তা গিয়েছে, একুশের ভোটে ‘মেগাহিট’ হতে চলেছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া আব্বাস সিদ্দিকিই৷ মঞ্চে থাকা ফ্রন্ট ও কংগ্রেসের ওজনদার নেতাদের ওই সময় বড়ই নিষ্প্রভ, নিষ্প্রাণ লাগছিলো৷

আরও পড়ুন:নখে কাস্তে-হাতুড়ি-তারা, লাল চুল! অভিনব সাজে ব্রিগেডে শ্রীলেখা

এদিকে আব্বাসের বিতর্কিত ভাষণের পরই কার্যত কার্যত ক্ষিপ্ত প্রদেশ কংগ্রেস ৷ প্রদেশ নেতাদের বক্তব্য, আসন ভাগাভাগির প্রক্রিয়া চলছে৷ কোনও আসন নিয়েই বিনা কারনে আপত্তি জানাচ্ছে না কংগ্রেস ৷ সেই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির এমন মনোভাব দুর্ভাগ্যজনক৷ নতুন করে অনেককিছু এখন ভাবতে হবে৷

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...