Tuesday, June 2, 2026

নখে কাস্তে-হাতুড়ি-তারা, লাল চুল! অভিনব সাজে ব্রিগেডে শ্রীলেখা

Date:

Share post:

আগেই জানিয়ে ছিলেন তিনি ঘোষিত বামপন্থী (Leftist)। সম্প্রতি, বামেদের (Left front) বিভিন্ন কর্মসূচিতেও যোগ দিচ্ছেন। এবার সরাসরি ব্রিগেডের ময়দানে টলিউড অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra)। তাঁর ব্রিগেডে (Briged) আসার থেকেও বেশি চমক, অভিনেত্রীর তর্জনীর নখের (Nail) উপর কাস্তে-হাতুড়ি-তারা (CPIM Symbol). সাদা নেল পলিশের উপর লাল দিয়ে আঁকা। বাড়ি থেকে ব্রিগেড আসার আগে শ্রীলেখা নিজেই সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ”We are red dddddyyyy”। শুধু তর্জনী নয়, সমস্ত আঙুলেই একই ছবি এঁকেছেন শ্রীলেখা।

আজ, রবিবার ব্রিগেডে পৌঁছে শ্রীলেখা নাম না করে তাঁর কিছু সহকর্মী, যাঁরা তৃণমূল কিংবা বিজেপিতে গিয়েছেন, তাঁদের উদ্দেশ্য কটাক্ষের সুরে জানান, ”অভিনেতারা রাজনীতির মঞ্চে নেমে গেছেন। রাজনীতিবিদদের এখন বোধহয় অভিনয় করতে হবে। তাঁরাও অভিনয় করেন, এবার আরও বেশি হয়ত তাঁদেরকে দেখা যাবে। আর কিছু বলার নেই। মানুষই তাঁদের নিয়ে কথা বলছেন। তাঁরা বলছেন, এটা কেন করছে? আমারা আর যেন তাঁদেরকে সম্মান করতে পারছি না। তাঁরা কয়েকজন বেশ ভালো অভিনেতা-অভিনেত্রী ছিলেন। আর যেন তাঁদেরকে ভালো লাগছে না। কী আর বলব, এই মন্দার বাজারে যে যেভাবে থাকতে পারে থাকুক।”

আরও পড়ুন:সভায় আব্বাসকে নিয়ে মাতামাতি, ভাষণ বন্ধ করতে চাইলেন ক্ষুব্ধ অধীর

তবে শুধু শ্রীলেখা নন, এদিন ব্রিগেডে রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অনীক দত্ত, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, বাদশা মৈত্র-সহ টলিপাড়ার একঝাঁক তারকা।

 

Advt

Related articles

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...