Tuesday, May 5, 2026

‘মোদিই প্রকৃত নেতা’, নির্বাচন পূর্বে জল্পনা বাড়িয়ে টুইট দীনেশ ত্রিবেদীর

Date:

Share post:

রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও এখনও খাতায়-কলমে বিজেপিতে(BJP) যোগ দেননি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী(Dinesh Trivedi)। বঙ্গ নির্বাচনের প্রাক্কালে এবার দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদীর(Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি। সোমবার এক টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীই প্রকৃত নেতা। আত্মনির্ভরতার ধারক ও বাহক’। ত্রিবেদীর এহেন ট্যুইটের পর স্বাভাবিকভাবেই তাঁর বিজেপি যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।

সোমবার সকালে দিল্লির এইমস হাসপাতাল থেকে করোনা টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনুমান দেশবাসীর ভরসা বাড়াতেই সোমবার সকালে কোভ্যাক্সিনের ডোজ নেন তিনি। কোভিশিল্ডের রমরমা বাজারে মোদির কোভ্যাকসিনের টিকা নেওয়া আত্মনির্ভরতার পথেই হাঁটা। প্রধানমন্ত্রীর এই টিকা নেওয়ার পর তাঁর ভূয়শী প্রশংসা করে টুইট করেন দীনেশ ত্রিবেদী। টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী একজন সত্যিকারের নেতা, যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাই আসল আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস।’ অবশ্য শুধুমাত্র ত্রিবেদী নন, সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে একদা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে।

আরও পড়ুন:পুরীতে যাওয়ার প্ল্যান করছেন? জেনে নিন নয়া নির্দেশিকায় কী বলেছে ওড়িশা সরকার

উল্লেখ্য, রাজ্যে দলবদলের হিড়িকে নাটকীয়তা বজায় রেখে হঠাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে ইস্তফা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। জানান, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীনেশ ত্রিবেদী দলত্যাগের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয় এবার হয়তো বিজেপিতে যোগ দেবেন তিনি। অবশ্য সে সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাননি প্রাক্তন সাংসদ। এহেন সময়ে বাংলায় নির্বাচনের প্রাক্কালে দীনেশ ত্রিবেদী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার ঘটনা জল্পনা আরও বাড়ছে।

Advt

Related articles

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...