Sunday, June 14, 2026

বিজেপির নিশানায় আব্বাস সিদ্দিকী

Date:

Share post:

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। বল এখন বাংলার রাজনৈতিক দলগুলির কোর্টে।  প্রার্থী বাছাই, নির্বাচনী প্রচার থেকে ইস্তাহার প্রকাশ, ভোট নেওয়ার আগে একধাপ এগিয়ে থাকতে চাইছে সব দল।
এরই মাঝে আইএসত্রফের নেতা আব্বাস সিদ্দিকীর বক্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি । সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ব্রিগেডের সভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী যে বক্তব্য রেখেছেন তাতে একটা জিনিস স্পষ্ট, কী ধরনের রাজনীতি তারা করছে।
বামেদের সমালোচনা করে তিনি বলেন, আইএসেফের কাছে বামেরা নিজেদের আত্মসমর্পণ করেছে ।
এমনকি কংগ্রেসকে প্রকাশ্যে যেভাবে হুমকি দিল আব্বাস সিদ্দিকী তা বেনোজির। তার বক্তব্যে সোনিয়া গান্ধীর নাম উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দিল, হয় আমার দেখানো পথে রাজনীতি করো না হলে কংগ্রেস জাহান্নামে যাক। আসলে বকলমে বাম কংগ্রেসের এই জোটের নিয়ন্ত্রণ আব্বাস সিদ্দিকীর হাতে । মুখোশটা খুলে গেলেই সেটা স্পষ্ট হয়ে যাবে । বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, যেভাবে আইডি, সিবিআই কে কেন্দ্র লেলিয়ে দিচ্ছে বলা তা ঠিক নয় । তারা তাদের কাজ করছে। কিন্তু রাজ্যে যেভাবে হিংসা ছড়াচ্ছে তার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বাংলার বিধানসভা ভোট যেহতু বিজেপির(BJP) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই তাদের নির্বাচনী ইশতেহারেও চমক থাকবে বলে মনে করা হচ্ছে
। গেরুয়া শিবির এখনও তা প্রকাশ না করলেও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একটি খসড়া ইস্তাহার। ওই খসড়া ইশতেহারেও বেশ কিছু ক্ষেত্রে তৃণমূলের কিছু সিদ্ধান্তের প্রতিফলন থাকছে বলে এদিন ইঙ্গিত মিলেছে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...